কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত, আহত ২০
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।