আইটি সাপোর্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ, আবেদন ৩০ অক্টোবর পর্যন্তজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির আইটি সাপোর্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নেওয়া হবে। ২২ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতানিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্কের সমস্যা শনাক্ত এবং সমাধানে দক্ষ হতে হবে। পাশাপাশি সিসিটিভি, বায়োমেট্রিক ডিভাইস ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নির্ণয় ও সমাধানের সক্ষমতাও থাকতে হবে।বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধানিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে—প্রভিডেন্ট ফান্ডগ্র্যাচুইটিদুপুরের খাবারের সুবিধাবছরে দুটি উৎসব বোনাসপ্রিভিলেজ লিভ বা ছুটির সুবিধাহাসপাতালে ভর্তি হলে আর্থিক সহায়তাআবেদন করবেন যেভাবেপদটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিডিজবসের এই লিংকে প্রবেশ করতে পারবেন।নিয়োগের সংক্ষিপ্ত তথ্যপ্রতিষ্ঠান: আকিজ গ্রুপপদ: অ্যাসিস্ট্যান্ট অফিসারবিভাগ: আইটি সাপোর্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: সিএসইতে বিএসসিঅভিজ্ঞতা: ১–২ বছরবয়স: ২০–২৫ বছরচাকরির ধরন: পূর্ণকালীনকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬তথ্যসূত্র: বিডিজবস ডটকম; দৈনিক যুগান্তরে প্রকাশিত নিয়োগসংক্রান্ত