হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:২২ সময়
চিকিৎসার খোঁজ নিলেন, কামনা করলেন দ্রুত আরোগ্যরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন। রোববার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।২৫ অক্টোবর সকালে রাষ্ট্রপতি হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে যান। এ সময় তিনি মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।