বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেন্ডার সেলস বিভাগের সাব সেকশন ইনচার্জ পদে লোক নেওয়া হবে। গত ২৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ক্যাবল বা ইলেকট্রিক্যাল শিল্পে ব্যবসাপ্রতিষ্ঠানভিত্তিক (বিটুবি) বিক্রয়, দরপত্রে অংশগ্রহণ এবং প্রকল্পভিত্তিক বিক্রয়ে দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদ ও যোগ্যতার বিবরণপ্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিপদের নাম: সাব সেকশন ইনচার্জবিভাগ: টেন্ডার সেলসপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছরচাকরির ধরন: পূর্ণকালীনকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেনবয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেইকর্মস্থল: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেযেসব সুবিধা পাবেননির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, কর্মদক্ষতাভিত্তিক বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।আবেদন করবেন যেভাবেআগ্রহী ও যোগ্য প্রার্থীদের ওয়ালটনের নির্ধারিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রতিষ্ঠানের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় যোগ্যতা, শর্তাবলি ও আবেদনপদ্ধতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৬।