‘আওয়ামী লীগকে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করছে বিএনপি’: নাহিদ ইসলাম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৪ সময়
মিরপুরে এনসিপির গণসংযোগে অভিযোগ; দলীয়করণ ও ব্র্যান্ডিংয়ের সমালোচনা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানআওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দলটির সঙ্গে আঁতাত করে বিএনপি সরকার প্রয়োজনীয় সবকিছু করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি। জনগণের রায়কেও দলটি অবমাননা করেছে বলে অভিযোগ করেন তিনি।দেশ রক্ষায় জুলাই আন্দোলনের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।ছিনতাই-চাঁদাবাজি বন্ধে সরকার ব্যর্থ: আখতারগণসংযোগ কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।তিনি অভিযোগ করেন, সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।