১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত ১,২৩৩ শিশু, হাসপাতালে ভর্তি প্রায় ২ লাখদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩।২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগী ১,৩৮৮স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮। একই সময়ে ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৬।হাসপাতালে ভর্তি প্রায় ২ লাখস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।একই সময়ে দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া মোট ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে সন্দেহজনক হাম ও নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হাম রোগীর তথ্য আলাদাভাবে তুলে ধরা হয়েছে।