পরিবেশ সংরক্ষণ, পুষ্টির চাহিদা পূরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের আকবর আলী হল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) উল্লাপাড়া বিজ্ঞান কলেজের আকবর আলী হল ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।ব্যুরো বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ জরুরি।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, কবি ও রোটারিয়ান ড. আব্দুস সাত্তার, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, কৃষিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আজমল হক, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অভিভাবক প্রতিনিধি তৌফিকুল ইসলাম জুয়েলসহ শিক্ষক-শিক্ষার্থীরা।পরে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।