৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩২ সময়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক গত ২৬ অক্টোবর এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে।সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লেটার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।