চার দফা কমার পর নতুন মূল্য কার্যকর; ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকাচার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্বর্ণের নতুন দামবাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম—২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকাসনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকাএক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করা হয়।গহনা কেনাবেচায় যেসব নিয়মবাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গহনা বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।২৫ অক্টোবর কমেছিল দামএর আগে গত ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে দাম কমানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা।ওই দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।বাজুসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ১২৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ দফা দাম বাড়ানো, ৬৫ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।রুপার দাম অপরিবর্তিতস্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৪ টাকা১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকাসনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা