শিক্ষকদের বদলি নিয়ে চাপে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে ৩৯২ আন্দোলনের দাবিবদলি ব্যবস্থাপনায় জটিলতার জন্য আগের নিয়োগ-পদায়ন প্রক্রিয়াকে দায়ী করলেন ড. এহছানুল হক মিলনএমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে চাপ ও ক্ষোভের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, দেশে এ পর্যন্ত ৩৯২টি আন্দোলন হয়েছে, যার লক্ষ্য ছিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের বদলি ব্যবস্থাপনায় জটিলতার জন্য আগের সরকারের নিয়োগ ও পদায়ন প্রক্রিয়াকে দায়ী করে তিনি জানান, বদলির জন্য একটি অ্যাপ তৈরি করেছেন।বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।বদলি নিয়ে জটিলতার কথা তুলে ধরলেন মন্ত্রীএমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রসঙ্গে ড. মিলন বলেন, তাঁর দায়িত্ব নেওয়ার পর বদলি ব্যবস্থাপনার নানা জটিলতা সামনে এসেছে। তাঁর ভাষ্য, অতীতে ব্যাপকভাবে সনদ দেওয়া, নিয়োগ এবং বিভিন্ন স্থানে পদায়নের কারণে এখন শিক্ষকদের বদলি নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।মন্ত্রী বলেন, কচুয়ার কোনো শিক্ষক রংপুরে, রংপুরের কোনো শিক্ষক বরিশালে কিংবা বরিশালের কোনো শিক্ষক খাগড়াছড়িতে কর্মরত থাকলে তাঁদের নিজ এলাকার কাছাকাছি বদলির সুযোগ দেওয়া যেতে পারে। এ লক্ষ্যে বদলি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি অ্যাপ তৈরি করেছেন বলেও জানান তিনি।পছন্দের প্রতিষ্ঠানে বদলি চাওয়ার প্রবণতাশিক্ষকদের বদলির আবেদনের ধরন নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই নিজ এলাকার কাছাকাছি যাওয়ার পাশাপাশি ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল, মনিপুর স্কুল ও শাহীনের মতো প্রতিষ্ঠানে বদলি হতে চান।বদলি নিয়ে শিক্ষকদের চাপের প্রসঙ্গে তিনি বলেন, এক শিক্ষক প্রতিনিধি তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন—৩১ অক্টোবরের মধ্যে বদলি না হলে তাঁকে দেখে নেওয়া হবে। এর জবাবে মন্ত্রী বলেন, শিক্ষকদের মূল দায়িত্ব স্কুল বা মাদ্রাসায় পাঠদান করা; বদলির বিষয়টি দেখার দায়িত্ব তাঁর।শিক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে আন্দোলনের দাবিশিক্ষা মন্ত্রণালয়কে ঘিরে আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ৩৯২টি আন্দোলন হয়েছে এবং এসব আন্দোলনের লক্ষ্য ছিল শিক্ষা মন্ত্রণালয়। এ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, শিক্ষা মন্ত্রণালয়কে কেন বারবার আন্দোলনের লক্ষ্যবস্তু করা হচ্ছে।