রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেপ্তারডিএমপির আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৯ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৪, ওয়ারী বিভাগে ৬৩, মতিঝিল বিভাগে ৬২, লালবাগ বিভাগে ৬০, গুলশান বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ৩৪, রমনা বিভাগে ২৫ এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক, অস্ত্র ও নগদ টাকা জব্দঅভিযানে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশের অভিযানে নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকাও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।তথ্যসূত্র: ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি;।