পাবনায় পলিথিনের ঘরে আশ্রয় নিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ কিশোর-তরুণের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩ সময়
পাবনা সদর উপজেলায় বৃষ্টির সময় বিলের মধ্যে একটি পলিথিনের ঘরে আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে ছয় কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ বিলের মধ্যে অবস্থিত একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে আহত তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।