রাজধানীতে বাসায় মিলল চারটি তাজা ককটেল, গ্রেপ্তার ২
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১০ সময়
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা ককটেলগুলো জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ অক্টোবর রাতে রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।পরে ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং চারটি ককটেল উদ্ধার করা হয়।গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।তথ্যসূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি; বাসস, ৩০ অক্টোবর ২০২৬।