বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, পরীক্ষার্থীর কারাদণ্ড
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৩ সময়
ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় এক পরীক্ষার্থীকে অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়। পরে তাকে শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে পরীক্ষার নিয়মনীতি মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।