ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ এবং এক রহস্যময় যুবকের সঙ্গে সময় কাটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়ে অভিনেত্রী বলেছেন, প্রেম গোপন থাকলেই সুন্দর; তবে বিয়ে করলে তা সবাইকে জানাবেন।সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপে যান কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায় তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায়। একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবার খাইয়ে দেন অভিনেত্রী।ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে, নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না কেয়া পায়েল। এর মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তাঁর এই মন্তব্য ঘিরে প্রেমের গুঞ্জন আরও বাড়ে।তবে ওই যুবকের পরিচয় কিংবা তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।প্রেম গোপন রাখার পক্ষপাতীসম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে কেয়া পায়েল জানান, ব্যক্তিগত প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনতে চান না তিনি। তাঁর ভাষায়, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’বিয়ে করলে জানাবেন সবাইকেবিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন কেয়া। তাঁর বক্তব্য, বিয়ের সিদ্ধান্ত নিলে সেটি আর গোপন রাখবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’অভিনেত্রীর এই বক্তব্যের পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। মালদ্বীপে দেখা ওই যুবক তাঁর জীবনের নতুন কেউ, নাকি নিছক বন্ধু— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেননি কেয়া পায়েল। আপাতত প্রেমের বিষয়টি ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।