সিরাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আঃ সামাদ, সম্পাদক সানোয়ার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৫ সময়
সিরাজগঞ্জ পৌর এলাকার মৎস্য ক্রয়-বিক্রয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে আঃ সামাদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর মৎস্য বড় বাজারের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১০২ জন ভোটারের মধ্যে ৯৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনা শেষে সভাপতি পদে মোরগ প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন আঃ সামাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৫ ভোট।সহসভাপতি পদে আম প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সুজন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন মিলন হাঁস প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট।অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সানোয়ার হোসেন।এ ছাড়া সমিতির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিজান, মোহাম্মদ আলী শান্ত, এসএম শাহিন আক্তার ও সোহান হোসেন।নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সফর আলী। কমিটির অন্য দুই সদস্য ছিলেন রাইসুল ও কোরবান আলী।দীর্ঘ ২৫ বছর পর ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।