চিরকুটে লেখা ‘থেমে যাওয়া ভালো’; মাদকবিরোধী ও সামাজিক কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা ওই নেতারযশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বস্তু দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।শিমুল হোসেন সরেমনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক।সকালে চোখে পড়ে বোমাসদৃশ বস্তুশিমুল হোসেন জানান, শুক্রবার সকালে তার স্ত্রী প্রাতর্ভ্রমণে বের হলে বাড়ির পাশে লাল টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। তবে সেগুলো কী, তা বুঝতে পারেননি তিনি। পরে সকাল সোয়া ৭টার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় শিমুল নিজেই বস্তু দুটি ও পাশে পড়ে থাকা চিরকুট দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।চিরকুটে শেষবারের মতো সতর্কবার্তাকম্পিউটারে টাইপ করা চিরকুটে শিমুল হোসেনকে উদ্দেশ করে অশালীন ভাষায় হুমকি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তিনি কর্মকাণ্ড বন্ধ না করলে পথে তাকে হত্যা করা হবে। চিরকুটের একপর্যায়ে লেখা রয়েছে, ‘আবার বললাম থেমে যাওয়া ভালো।’তবে কে বা কারা এবং কী কারণে এ হুমকি দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি শিমুল।তিনি জানান, এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত শুরুযশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বস্তু দুটি নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেন।তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন দল কাজ করছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।