সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন, উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী; প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর।স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরাও অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থস্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।স্মারকগ্রন্থে খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব, দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব এবং বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা গুরুত্ব পাবে।রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার নানা দিক তুলে ধরার উদ্যোগস্মারকগ্রন্থে নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশে খালেদা জিয়ার ভূমিকা নিয়েও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশের পরিকল্পনা রয়েছে।এ ছাড়া জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতি এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে তাঁর রাজনৈতিক দর্শন তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর নীতি ও চিন্তাভাবনাও স্মারকগ্রন্থের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি সরকার পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং সংবাদপত্রের সঙ্গে তাঁর সরকারের সম্পর্ক নিয়েও অভিজ্ঞতাভিত্তিক লেখা আহ্বান করা হয়েছে।ব্যক্তিগত স্মৃতিচারণেও গুরুত্বস্মারকগ্রন্থে খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করা ও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ব্যক্তিদের স্মৃতিচারণ স্থান পাবে। তাঁর রাজনৈতিক জীবনের অজানা ঘটনা, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, আত্মমর্যাদাবোধ, রুচিবোধ, সৌন্দর্যচেতনা ও মানবিক গুণাবলি তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।এ ছাড়া জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা, চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর অবস্থান নিয়েও লেখার সুযোগ রাখা হয়েছে।আয়োজকদের প্রত্যাশা, স্মরণসভা ও বিশেষ স্মারকগ্রন্থের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।