জাকির নায়েক ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
২০১৬ সালে প্রথম নিষেধাজ্ঞা, ২০২১ সালের পর এবার দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত; ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ইসলামি আলোচকইসলামি আলোচক জাকির নায়েক ও তার প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।এর ফলে জাকির নায়েকের পাশাপাশি তার প্রতিষ্ঠিত সংস্থাটিও আগামী পাঁচ বছর ভারতে নিষিদ্ধ থাকবে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। এবারও সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাকির নায়েকের ওপর ভারত সরকার প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ২০১৬ সালে। এরপর থেকে দেশটিতে তার কার্যক্রম ও বক্তব্য প্রচারের ওপর বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেওয়াও নিষিদ্ধ করা হয়।এদিকে, জাকির নায়েককে দীর্ঘদিন ধরে খুঁজছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তার বিরুদ্ধে অর্থ পাচার ও তহবিল তছরুপসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলোর অনুসন্ধান অব্যাহত রয়েছে।২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো দীর্ঘদিন ধরে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তৎপরতা চালিয়ে আসছে।নিষেধাজ্ঞার নতুন মেয়াদ কার্যকর হওয়ায় ভারতে জাকির নায়েক ও তার প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরও পাঁচ বছর বহাল থাকছে।