৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৫ সময়
দুই মাসে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ; আবেদন করতে পারবেন এইচএসসি পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা, শেষ সময় ২৪ নভেম্বরদেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এ লক্ষ্যে দুই মাস মেয়াদি মৌলিক এআই প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতার পাশাপাশি খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের দেওয়া হবে সনদ।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।দুই মাসে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।এআই প্রযুক্তির মৌলিক ধারণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা।আবেদন করতে পারবেন যারাপ্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা নারী-পুরুষ উভয়েই এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।প্রশিক্ষণার্থীদের জন্য ভাতা ও সুবিধাএ কোর্সে অংশগ্রহণের জন্য কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রতিদিন খাবারের সুবিধাও দেওয়া হবে।প্রশিক্ষণ শেষে নির্ধারিত মূল্যায়নে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।আবেদন যেভাবে, শেষ সময় ২৪ নভেম্বরআগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত প্রকল্পের ওয়েবসাইটে:আবেদনের লিংক: https://www.dydaiproject.com/applyআবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।তথ্যসূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত নিয়োগ/প্রশিক্ষণ বিজ্ঞপ্তি (১২ নভেম্বর ২০২৬)।