চান্দাইকোনা বাজারে ব্যাটারি চুরির অভিযোগে দুইজন আটক, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৪ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে চুরি হওয়া অটোরিকশার ব্যাটারি বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করেছেন ব্যাটারির মালিক আকাশ আলী বিশ্বাস। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চান্দাইকোনা বাজারে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে আব্দুল্লাহ (২৬) এবং একই এলাকার রাজ্জাক আকন্দের ছেলে সুমন আকন্দ (২৬)।জানা যায়, প্রায় তিন দিন আগে আকাশ আলী বিশ্বাসের অটোরিকশা থেকে পাঁচটি ব্যাটারি চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাটারিগুলোর সন্ধান পাননি তিনি। পরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে চান্দাইকোনা বাজারে চুরি হওয়া ব্যাটারি বিক্রির সময় দুই ব্যক্তিকে শনাক্ত করে আটক করেন তিনি।ঘটনার পর স্থানীয় এলাকাবাসী আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বাজারে উৎসুক মানুষের ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ব্যাটারি চুরির অভিযোগের বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ।এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”