মাদকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার | ৬২টি মামলা দায়ের, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমানরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬২টি মামলা দায়ের এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএমপি।পুলিশের বিভিন্ন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন, উত্তরায় ৫১ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।