সলঙ্গায় শৈত্য প্রবাহে বোরো বীজ তলা নিয়ে হতাশাগ্রস্থ কৃষক উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় টানা শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় বোরো বীজতলা ক্ষতির আশংকায় কৃষক হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।টানা কয়েক দিন ধরে জেকে বসেছে তীব্র শীত এ দেখা মেলেনি সূর্যেরও । ফলে ঘন কুয়াশায় ও কনকনে শীতে বোরোর বীজতলা হলুদ ও বিবর্ন রঙ ধারণ করছে। বোরো বীজতলা নষ্টের আশংকায় কৃষক দুচিন্তাগ্রস্থ হয়ে পড়েছে। চলতি মৌসুমে বোরো আবাদ ব্যহত আশংকা দেখা দিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় ,ঘন-কুয়াশা আর তীব্র শৈত্য প্রবাহের কারনে বোরো ধানের বীজ তলা সবুজ রঙের বদলে হলুদ ও বিবর্ণ হয়ে গেছে।প্রতিকুল আহাওয়ায় কৃষক বীজতলা রক্ষায় বিভিন্ন প্রকার উদ্যোগ নিচ্ছেন। কেউ বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখছেন, আবার কেউ ছত্রাকনাশক স্প্রে করছেন। তবুও বীজতলা ক্ষতির আশংকায় কৃষক হতাশাগ্রস্থ। উপজেলা সলঙ্গা ইউনিয়নের চড়িয়া এলাকার কৃষক আব্দুল হাকিম বলেন, তিনি ৪০ শতক জমিতে ব্রি-ধান বিভিন্ন জাতের বীজ তলা বপন করেছেন।কিন্তু ঘন-কুয়াশা ও প্রচন্ড শীতের কারণে বীজতলা হলুদ বর্ণ হয়ে গেছে এ নিয়ে দুচিন্তায় আছি। একই ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের এলাকার কৃষক আ: কাদের জানান, বোরোধানের রোপনের জন্য বীজতলা তৈরী করেছি, কিন্তু ঘন-কুয়াশা আর তীব্র শীতের কারণে চারাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। কুয়াশা থেকে রক্ষার জন্য বীজতলা পলিথিন দিয়ে ঢাকার পরও আশানুরুপ কোন রকম ফল পাচ্ছিনা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, চলতি মৌসুমে এ উপজেলায়১৯৭৫হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরী করা হয়েছে। প্রতিকুল আবহাওয়া বিরাজ করার কারণে কিছু বীজতলা সাময়িক ক্ষতির আশংকা দেখা দিলেও তবে বীজতলা নষ্ট হওয়ার সম্ভবনা কম।