এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম, ব্রিটিশ পার্লামেন্ট ও কেমব্রিজে বৈঠক-আলোচনা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৪ সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান নাহিদ ইসলাম। বিমানবন্দরে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান।এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানবাধিকার নিয়ে আলোচনাসফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গেও আলোচনা করবেন এনসিপি আহ্বায়ক।এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন নাহিদসফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।এদিকে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।এক সপ্তাহের সফর শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।