রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৫ সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে আদালতে জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, তাঁর স্বামী ষড়যন্ত্রের শিকার। মোবাইল ফোন হ্যাক করে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে।তথ্যসূত্র:, চট্টগ্রাম ব্যুরো, ১৫ নভেম্বর ২০২৬।