ভিন্ন স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২০ সময়
ভিন্নধর্মী ফ্যাশন ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে বরাবরই ভক্তদের নজরে থাকেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এবার আধুনিক শাড়ি ও গ্ল্যামারাস সাজে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি প্রকাশ করা কয়েকটি ছবিতে তার ব্যতিক্রমী সাজ ও স্টাইল নজর কেড়েছে নেটিজেনদের।ছবিগুলোর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ জীবনের এই পর্যায়ে নিজেকে সময় দেওয়া ও নিজের যত্ন নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তার এই বার্তায় আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবের প্রতিফলন দেখছেন অনুরাগীরা।প্রকাশিত ছবিতে সুনেরাহকে অ্যাশ-পার্পল বা ধূসর-বেগুনি রঙের জমকালো আধুনিক শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ছিল ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি চুলের সাজে তাকে স্নিগ্ধ ও গ্ল্যামারাস দেখাচ্ছিল।অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও স্বতন্ত্র স্টাইলের জন্যও পরিচিত সুনেরাহ। সামাজিক মাধ্যমে তার নতুন ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি এবং অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।তথ্যসূত্র, ১৫ নভেম্বর ২০২৬।