২০২৭ সালের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৬ সময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং ২০২৭ সালের বার্ষিক সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।