দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে দুটি রিং পরানো সম্পন্ন, চিকিৎসা সফল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১ সময়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। একই সঙ্গে অপর একটি ব্লকে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার চিকিৎসা (ডায়ালেশন) সম্পন্ন করেছেন চিকিৎসকরা। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার মন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষায় হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। অপর ব্লকটিতে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করে চিকিৎসা দেওয়া হয়।প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। তাঁর এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।তথ্যসূত্র: , স্টাফ রিপোর্টার, প্রকাশিত ১৫ নভেম্বর ২০২৬।