ডিসেম্বরে বিয়ের গুঞ্জন, প্রশ্নের জবাবে রহস্য রেখে মুচকি হাসলেন অভিনেত্রীআগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি একটি বিয়ের নিমন্ত্রণপত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে এমন জল্পনা ছড়িয়েছে। তবে নিজের বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিমি। এ সময় সাংবাদিকরা তাকে একটি বিয়ের কার্ডের ছবি দেখিয়ে জানতে চান, সত্যিই কি তার বিয়ের প্রস্তুতি চলছে? প্রশ্ন শুনে প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। মুচকি হেসে পাল্টা প্রশ্ন করেন, ‘কার বিয়ের কার্ডের কথা বলছ তোমরা?’অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা কর।’মিমির এই মন্তব্যের পরও তার বিয়ের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সরাসরি গুঞ্জন নাকচ না করায় বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার যে আলোচনা চলছে, সে বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি জল্পনা হিসেবেই থাকছে।