বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পারভেজ সরকার, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৪:১২ সময়
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফেরাত কামনায় রায়গঞ্জে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে শীতার্ত, অসহায় ও নিম্নআয়ের শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বাড়তে থাকায় এমন উদ্যোগে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন।এ সময় আয়োজকেরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।