আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, প্রায় ছয় বছর ধরে আদালতে যাওয়া-আসা করছেন। এ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি। অথচ সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে তাকে বিব্রত হতে হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ যান পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।ঘটনার বর্ণনা দিয়ে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’পরীমনি আরও জানান, দীর্ঘদিন ধরে আদালতে যাতায়াতের সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রেখেছেন। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি তাকে বিব্রত করেছে।মামলার শুনানির নতুন তারিখ ২৩ ডিসেম্বরএদিকে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে আদালত। মঙ্গলবার শুনানি শেষে আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ তারিখ ধার্য করেন।