শেখ হাসিনার দেশে ফেরার হুমকি, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।বৈঠকে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।বৈঠকের মূল আলোচ্য বিষয় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশে ফেরার হুমকির প্রেক্ষাপট এবং এ পরিস্থিতিতে জোটের করণীয় নির্ধারণ।বৈঠক শেষে জোটের পক্ষ থেকে গণমাধ্যমের সামনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন, সম্ভাব্য কর্মসূচি এবং পরবর্তী পদক্ষেপ তুলে ধরার কথা রয়েছে।