প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪৯ সময়
রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় | জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনাজাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা মোকাবিলায় দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, বুধবার মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে দুই নেতা একান্তে বৈঠকে বসেন। বৈঠকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ববৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও চলমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করাসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট তথ্য নেইতবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা এসব বিষয়ে পরবর্তী সময়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার সরাসরি আলোচনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।