ঢাকা থেকে গ্রেফতার রামগড় ছাত্রলীগ সভাপতি নয়ন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৯ সময়
খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে (৩১) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় কোনাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে নাঈম হোসেন নয়নকে গ্রেফতার করা হয়।নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়।ওসি মোহাম্মদ নাজির আলম জানান, নয়নের বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।