জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় মেনে চললে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সব শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি প্রধানমন্ত্রীকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।’তিনি আরও বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। দলটির বিরুদ্ধে দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ রয়েছে, তাদের এ দেশের মানুষ কখনো ভুলতে পারবেন না।বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।