সড়ক যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, সকাল ৮:৫২ সময়
টাঙ্গাইলের নাগরপুর-শাহজানী গয়হাটা চৌহালী ভায়া সড়কটি যেন বর্তমানে এক মরণফাঁদে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হলেও, দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কৃষ্ণা স্টুডিও ও এম/এস নাইস ট্রেডার্স নির্ধারিত সময়ে কাজ শেষ না করে সাইট ছেড়ে চলে যাওয়ায় দুই উপজেলার এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে মোট প্রায় ৯৭ কোটি ৭৫ লাখ টাকা চুক্তিমূল্যে এই সড়কের সংস্কারের জন্য দুটি কার্যাদেশ প্রদান করা হয়।মেসার্স কৃষ্ণা স্টুডিও ৪.১৮৫ কিলোমিটার এবং এম/এস নাইস ট্রেডার্স ৪.৫ কিলোমিটার অংশের কাজ পায়। কাজ শুরু হয় ২ অক্টোবর ২০২৪, যা শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল ২০২৫। কিন্তু মাত্র কয়েকদিন কাজ করার পর ঠিকাদাররা সাইট ছেড়ে চলে যান। এলজিইডির একাধিক আহ্বানের পরও তারা কাজে ফেরেননি। জন সাধারণ সরকার, এলজিইডি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।