সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫ ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি||
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৩৭ সময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের প্রধান নির্বাচন পরিচালনা কালীন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক রোডের রেলগেট সংলগ্ন সিএনবি অফিসের পাশে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান লেবু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার আওতাধীন ১৫টি ওয়ার্ডের নির্বাচনকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক টি. এ. হামিদ তানহা। স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য খ. ম. রকিবুল হাসান রতন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জন।উদ্বোধন অনুষ্ঠানে পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। @gmail.com