চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি থেকে ৬০ জন কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এরমধ্যে একজন আওয়ামী লীগ ও বাকিরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।'শুক্রবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।'যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েব আমির অধ্যাপক আব্দুল মান্নান ও সাবেক আমির সেফাউল মূলক প্রমূখ।এ সময় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ড. কেরামত আলী। ড. কেরামত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে আরও নেতাকর্মীর যোগদানের আশা প্রকাশ করেন তিনি।'নবাগত কর্মীরা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার থাকায় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ায় ক্ষমতায় গেলে দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল ইসলামের দাবি, তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। এমনকি তাদের কখনো মিছিল-সমাবেশে দেখা যায়নি।।