র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআইএফ’
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৭:৫৬ সময়
র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআইএফ’স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।'মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নামকরণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টা এ নাম অনুমোদন করেছে। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে। র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।'