ফরিদপুরের সমাবেশ শুরু, মঞ্চে উপস্থিত তারেক রহমান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২২ সময়
ফরিদপুরের সমাবেশ শুরু, মঞ্চে উপস্থিত তারেক রহমানফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান। বরিশালের সমাবেশ শেষে বুধবার বেলা তিনটার দিকে ফরিদপুরে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করছেন জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ দলের জ্যেষ্ঠ নেতারা।