আমাদের কাছে ডেভিল নেই দোসরও নেই, বললেন 'বিএনপির প্রার্থী' ডা. আবু মনসুরহবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান বলেছেন, আমাদের কাছে ডেভিল নেই, দোসরর নেই। আমরা অযথা সাধারণ মানুষদের হয়রানি করব না। আমরা রাজনীতি করি সব মানুষের জন্য, সব ধর্মের মানুষের জন্য। আমাদের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে পারি আমাদের ধানের শীষ নির্বাচিত হলে আপনাদের নিরাপত্তার ব্যাবস্থা করব।''আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে এক সমাবেশে তিনি এ কথো বলেন।'তিনি বক্তব্যে আরো বলেন, আমি ওসিকে, এসপিকে, সার্কেলকে বলে রাখছি যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাদের গ্রেপ্তার করবেন। একজন সাধারণ মানুষকে যে দলেরই হোক, যে ধর্মেরই হো তাদের হয়রানি করবেন না। আমার কথার পরেও যদি কোনো নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হয়, জজ কোর্ট হোক হাই কোর্ট সুপ্রিম কোর্ট হোক আমি কথা দিচ্ছি ব্যাবস্থা করব।