আইসিসির কাছে' নিরীহ মানুষের ওপর হামলার প্রমাণ দাখিল ইরানের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৮:২০ সময়
আইসিসির কাছে' নিরীহ মানুষের ওপর হামলার প্রমাণ দাখিল ইরানেরআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নথি জমা দিয়েছে ইরান। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর-হোসেন কোলিভান্দ একথা জানিয়েছেন।কোলিভান্দ বলেন, আইসিসির প্রসিকিউটর দাখিল করা নথিগুলোকে আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরো বলেন, চলমান আলোচনার পর রেড ক্রসকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় ইরানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট দুই হাজার ৭৬ জন নিহত হয়েছে। এক হাজার ৭৬৭টি শিশুসহ আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ।সূত্র: মিডল ইস্ট আইআরএ