ময়মনসিংহে প্রলয় পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ৮ জনের বিরুদ্ধে মামলাময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর—৩৪৯। মামলাটি করেছেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক।আদালত সূত্রে জানা যায়, মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বাদী খায়রুল আলম রফিকের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।এছাড়া দৈনিক প্রলয় পত্রিকার প্রথম পাতায় ত্রিশালের সাবেক সংসদ সদস্য আনিছুজ্জামানের ব্যক্তিগত সহকারী (পিএস) ও নারী ব্যবসায়ী হিসেবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগও উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিক খায়রুল আলম রফিকের সম্মানহানি ঘটানো এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আসামিরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগে বলা হয়।মামলার আসামিরা হলেন—রোজিনা আক্তার (৩৪), স্বামী মির্জা সোবেদ আলী রাজা—সম্পাদক ও প্রকাশক, দৈনিক প্রলয়;মির্জা সোবেদ আলী রাজা (৪২), পিতা মৃত আব্দুল হক মাস্টার—প্রধান সম্পাদক;মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা মজিদ মোল্যা—নির্বাহী সম্পাদক;মোঃ আনিসুর রহমান (৩৫), পিতা মৃত আবুল হোসেন—যুগ্ম সম্পাদক;আবু তাহের (৩৫)—বার্তা সম্পাদক;আতিকুর রহমান শিপন (৪৫)—ব্যবস্থাপনা সম্পাদক;দৈনিক প্রলয়ের ময়মনসিংহ প্রতিনিধি;এছাড়া, দুর্নীতিবিষয়ক সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক খায়রুল আলম রফিকের ছবি ব্যবহার করে দেয়ালে পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসানকেও এ মামলায় আসামি করা হয়েছে।এ বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।