গণভোটের রায় বাস্তবায়নে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াবুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে।এসময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-১৬ মে: রাজশাহীতে বিভাগীয় সমাবেশ১৩ জুন: চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ২০ জুন: খুলনায় বিভাগীয় সমাবেশ২৭ জুন: ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ১১ জুলাই: রংপুরে বিভাগীয় সমাবেশ১৮ জুলাই: বরিশালে বিভাগীয় সমাবেশ২৫ জুলাই: সিলেটে বিভাগীয় সমাবেশএছাড়া আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।