কামারখন্দ প্রেসক্লাবের নতুন নেতৃত্বে রাজ ও রিপন
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ২ মে ২০২৬, দুপুর ১১:৫৯ সময়
কামারখন্দ প্রেসক্লাবের নতুন নেতৃত্বে রাজ ও রিপনসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি রাজ্জাক রাজ সভাপতি, দৈনিক আমার দেশ / যুগের কথা পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক ও তরঙ্গ নিউজের প্রতিনিধি ওমর ফারুক ভূইয়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে কামারখন্দ প্রেসক্লাব হল রুমে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১৬ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়। ১৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় মূল পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজ ২ মে কেবল নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়।নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম সরকার। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসলিম হাসান।ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাশমত আলী সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।নবনির্বাচিত নেতৃবৃন্দ কামারখন্দ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।