প্রতিটি মানুষ ক্ষুব্ধ, এই ক্ষোভ কতদিন বয়ে চলবে বিএনপি ; আব্দুল হান্নান মাসউদএনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্খার গলা টিপে ধরছে। রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তিনি এসব কথা বলেন। হান্নান মাসউদ বলেন, বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে, আমরাও আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাবো।তিনি বলেন, ‘যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে।’ এই সংসদ সদস্য বলেন, ‘প্রতিটা সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে?’