গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা-মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ৪ মে ২০২৬, দুপুর ১:৫২ সময়
গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা-মির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। ।আজ সোমবার (০৪ মে) দুপুরে জিয়া উদ্যানে নবনিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্যগণসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় দুজনের বিদেহীদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জানান, সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন তারা। নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যাশা তাদের। রোববার রাতে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্যকে শপথ পড়ান। এদিকে জামায়াত জোট থেকে বাদ পড়া এক প্রার্থী ও আসনের বিষয়ে ইসির সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন আছে।