ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় টানা ২১ দিনের ছুটি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৮ মে ২০২৬, সকাল ৯:১৮ সময়
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় টানা ২১ দিনের ছুটিআসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা এসেছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি ভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি বাতিল করা হয়েছে। ওইদিন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন আনা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটিশিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে থেকে। ছুটি চলবে ৪ জুন পর্যন্ত।এছাড়া ছুটির আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে।একইভাবে কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।মাদ্রাসায় ২১ দিনের দীর্ঘ অবকাশঅন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন।এর সঙ্গে আগের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।