সলঙ্গায় ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি আটক
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১০ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
সলঙ্গায় ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি আটকসিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার (১০ মে) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজার এলাকায় রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের পাশে নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।আটক নারী আসামির বয়স ৫২ বছর বলে জানিয়েছে র্যাব। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।