নাটোরের লালপুরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র্যাব
মোঃ শাহাদত হোসেন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৩ মে ২০২৬, দুপুর ১২:৩৪ সময়
নাটোরের লালপুরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র্যাবনাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের গোয়েন্দা শাখার ৫ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকেগ্রেফতার করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সোহাগ মাহমুদ। তিনি নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, র্যাবের গোযেন্দা শাখার নাটোরের এএসআই পারভেজমুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম সিভিল পোশাকে উপজেলার নবীনগর গ্রামে যান। ওই এলাকায় ১৫/২০ জন যুবক আড্ডা দিচ্ছিলেন । এসময় র্যাবসদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পথরোধ করে তাদের ব্যবহুত মোটরসাইকেলআটকে চাবি কেড়ে নেয়। এসময় র্যাব সদস্যদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়তারা। তাৎক্ষনিকভাবে সংবাদ পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় র্যাব সদস্য শাহীন হোসেন আহত হলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এতে অন্যান্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ মাহমুদকে পুলিশ আটক করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নাটোর র্যাব ক্যাম্প থেকে এজাহার দাযের হলে মামলা নথিভুক্ত করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।